শিবগঞ্জ সীমান্ত
শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় যন্ত্রাংশ জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সোনামসজিদ বিওপির একটি টহল দল পরিত্যক্ত অবস্থায় ২৯১ পিস এই চোরাই যন্ত্রাংশ উদ্ধার করে। সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ ইনচেষ্টা প্রতিহত করল বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই ব্যক্তিদের নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নেয়।
শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার, আটক ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ট্রাক, ২ হাজার ৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ৫৮৫ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধার করা মালামালের মোট আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ ৩৫ হাজার টাকা।
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ, একটি সিএনজিচালিত অটোরিকশা এবং এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শিবগঞ্জ সীমান্তে মানবিক দৃষ্টান্ত: শূন্য লাইনে প্রিয়জনের শেষ দেখা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে এক মানবিক উদ্যোগের মাধ্যমে প্রয়াত এক নারীর মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ পেয়েছেন ভারতে অবস্থানরত তাঁর স্বজনরা।
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিনব কায়দায় মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে সোনামসজিদ বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস এলাকায় অবস্থান নেওয়ার সময় এক মোটরসাইকেল থেকে ৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।